বাসন্তীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার
দি নিউজ লায়ন ; বুধবার দুপুরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আই সি আব্দুলরোব খানের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ৬ নম্বর কুমড়োখালি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৬ নম্বর কুমড়োখালি গ্রামের বাসিন্দা ভোলানাথ বিশ্বাস ওরফে ভোলা বেশ কিছু দিন ধরে গোপনে আগ্নেয়াস্ত্র মজুত করছিল।
আর এই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে বাসন্তী থানার আই সি আব্দুলরোব খানের নেতৃত্বে পুলিশের স্পেশাল টিম অভিযান চালিয়ে ভোলানাথ বিশ্বাসের বাড়ি ঘিরে ফেলে।তবে ভোলানাথ বিশ্বাস এই খবর পেয়ে আগে ভাগে ঘর থেকে পালিয়ে যায়।এদিকে পুলিশ ভোলানাথ বিশ্বাস বাড়ি চারিদিক থেকে ঘিরে নিয়ে ঘরের মধ্যে চিরুনি তল্লাশি চালিয়ে ২ টি লম্বা দেশী বন্দুক ও ১৬ রাউন্ড কার্তুজ,১ টি ধারালো অস্ত্র উদ্ধার করে।
এই ঘটনায় পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।অভিযুক্তের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে।পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত আছে সে বিষয়ে খতিয়ে দেখছে।পুলিশ জানান অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ২ টি লম্বা বন্দুক,১৬ রাউন্ড কার্তুজ,১ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।মূল অভিযুক্ত পলাতক।এ বিষয়ে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment